×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-১১-২৩
  • ৯১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার দুপুরে ‘ডিজিটাল সেন্টারের’ ১১ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসপায়ার টু ইনোভেট (এটুআই), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় মাগুরা জেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, সদার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন কবির, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ, হাজরাপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সহিদুল ইসলাম, হাজিপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সুলতানা রাজিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে ‘ডিজিটাল সেন্টারের’ ১১ বছর পূর্তিতে কেক কাটা হয়।
সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিটাল বাংলাদেশ বির্নিমানে জনগণের দোর গোড়ায় সহজে, দ্রুত ও স্বল্প ব্যয়ে সেবা পৌছে দেয়ার লক্ষ্যে ২০১০ সালের ১১ নভেম্বর ডিজিটাল সেন্টারের উদ্বোধন করেন। এরপর থেকে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তরা আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে তৃণমূল পর্যায়ের নাগরিকদের বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা, ব্যাংকিং সেবা, প্রশিক্ষণ, টেলিমেডিসিন, ই-টিকেটিং ও ইকমার্সসহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে। এর পাশাপাশি ডিজিটাল সেন্টারের কার্যক্রমকে অধিক জনবান্ধব করার লক্ষ্যে উদ্যোক্তাদের মাধ্যমে মাস ব্যাপি ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন পালন করা হচ্ছে। অনুষ্ঠানে জেলার ৩৬টি ইউনিয়নের উদ্যোক্তাগণসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat