×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১১-২৩
  • ১২৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অমর একুশে বইমেলা ২০২১ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে নান্দনিক অঙ্গসজ্জায় শ্রেষ্ঠ বিবেচিত তিনটি প্রতিষ্ঠানকে ‘শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’ দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে ‘উড়কি’ (এক ইউনিট স্টল), ‘সংবেদ’ (দুই-চার ইউনিট স্টল) এবং ‘কথাপ্রকাশ’ (প্যাভিলিয়ন) প্রতিষ্ঠানকে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদ, এবং অর্থমূল্য হিসেবে পঞ্চাশ হাজার টাকা দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। তিনি বলেন,বইমেলায় প্রকাশিত বইয়ের পাশাপাশি স্টলসমূহের নান্দনিকতাও পাঠক এবং জনসাধারণের কাছে সমান গুরুত্বপূর্ণ। বাংলা একাডেমি বিষয়টি বিবেচনায় নিয়ে বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরীর স্মৃতিতে এই পুরস্কার প্রদান করে আসছে। প্রতিবছর বইমেলার সমাপনী আয়োজনে পুরস্কারটি প্রদান করা হয়। তবে এ বছর কোভিড-১৯-জনিত কারণে দেরিতে হলেও আজ এ পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে প্রদান করতে পেরে আমরা আনন্দিত। 
পুরস্কৃত প্রতিষ্ঠানের প্রকাশকবৃন্দ বলেন, কোভিড-১৯ এর বৈরী বাস্তবতাতেও বাংলা একাডেমি অমর একুশে বইমেলা ২০২১-এ অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের মধ্যে যাচাই-বাছাই করে নান্দনিক অঙ্গসজ্জা বিবেচনায় পুরস্কার প্রদান করেছে। আমাদের কাজের স্বীকৃতি প্রদান করায়  কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ। 
অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলা একাডেমির সচিব এ. এইচ. এম. লোকমান, অমর একুশে বইমেলা ২০২১-এর সদস্য-সচিব ড. জালাল আহমেদ ও গুণীজন পুরস্কার প্রদান ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক মোবারক হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat