×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১১-২৩
  • ১০৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে।
আজ মঙ্গলবার বাউবি’র ওয়েবসাইটে যুক্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই পরীক্ষা কার্যক্রম চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। শুক্র ও শনিবার সকাল ও বিকেলে তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।  
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে ৩০৩ টি কেন্দ্রে এবছর প্রায় ৮৩ হাজার  ১৩৪ জন পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে ৫২ হাজার ৫২৬ জন ছাত্র ও ৩০ হাজার ৬০৮ জন ছাত্রী রয়েছে।
চলতি বছরে শুধুমাত্র নৈর্বাচনিক বিষয়ে  এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যান্য আবশ্যিক বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat