×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১১-২৫
  • ১১২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে আজ এক প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, জাহাঙ্গীরের বিরুদ্ধে ভূয়া দরপত্র, আরএফকিউ, বিভিন্ন পদে অযৌক্তিক লোকবল নিয়োগ, বিশ্ব ইজতেমা উপলক্ষে ভূয়া বিল ভাউচারের মাধ্যমে ও একই কাজ বিভিন্ন প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং প্রতি বছর হাট-বাজার ইজারার অর্থ যথাযথভাবে নির্ধারিত খাতে জমা না রাখাসহ নানাবিধ অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এতে আরো বলা হয়, ভূমি দখল ও ক্ষতি পূরণ ব্যতিত রাস্তা প্রশস্ত করা সংক্রান্ত প্রাপ্ত অভিযোগটির বিষয়ে সিটি কর্পোরেশনের মতামত জানতে চাওয়া হলেও অদ্যাবধি কোন ধরনের মতামত প্রদান করা হয় নি।
এই সকল অভিযোগসমুহ ক্ষমতার অপব্যবহার, বিধি-নিষেধ পরিপন্থি কার্যকলাপ, দুর্নীতি ও ইচ্ছাকৃত অপশাসনের শামিল, যা সিটি কর্পোরেশন আইন অনুযায়ী অপসারণযোগ্য অপরাধ। ইতোমধ্যে অভিযোগসমুহের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।  
সুষ্ঠু তদন্ত কার্যক্রম পরিচালনার স্বার্থে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হল।
এতে আরো বলা হয়, সিটি কর্পোরেশন আইন, ২০০৯’র ধারা ১২(২) অনুযায়ী এই আদেশ পাওয়ার ৩ (তিন) দিনের মধ্যে সাময়িক বরখাস্তকৃত মেয়র ক্রমানুসারে মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্যদের কাছে নিজ দায়িত্ব হস্তান্তর করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat