×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১১-২৮
  • ৭৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সব ধরনের নন-জিডিশিয়াল স্ট্যাম্পে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংযোজনে দ্রুত পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না; তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট বিভাগ।  
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট আতাউল্লাহ নুরুল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
আগামী চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এডভোকেট আতাউল্লাহ নুরুল কবির সাংবাদিকদের বলেন, গত জানুয়ারি মাসে রংপুরের অধিবাসী মোফাজ্জল হোসেন মোফা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংযোজন করার নির্দেশনা চেয়ে রিটটি করেন।
এ আইনজীবী আরও বলেন, তৎকালীন ব্রিটিশ ভারতে প্রচলিত নন-জুডিশিয়াল স্ট্যাম্পে রাষ্টপ্রধানের ছবি সংযুক্ত ছিল। তাছাড়া বিভিন্ন দেশের রেভিনিউ স্ট্যাম্পে ও টাকায় নিজ নিজ দেশের রাষ্ট্রপ্রধান বা জাতির জনকের ছবি সংযুক্ত আছে। পাশাপাশি সংবিধানের ৪(ক) অনুচ্ছেদে বঙ্গবন্ধুর ছবি দেশের সব সরকারি অফিসে প্রদর্শনের বিধান রয়েছে। 
নন-জুডিশিয়াল স্ট্যাম্প দলিল লেখা, বিভিন্ন চুক্তি লেখার কাজে ব্যবহৃত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat