×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-১১-২৯
  • ৮৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নড়াইল জেলায় ৫ হাজার কৃষক ও কৃষাণীর মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বোরো ধানের উফসী ও হাইব্রিড (এসএল-৮) জাত ব্যাবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সংসদ সদস্য মাশরাফির পিতা গোলাম মোতুর্জা স্বপন, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, সরকারি কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তাগণসহ উপকারভোগি কৃষকগণ এ সময় উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ কার্যক্রমের আওতায় ৩ হাজার জন হাইব্রিড (এসএল-৮) জাত ধান চাষির মধ্যে প্রত্যেককে ২ কেজি করে এবং ২ হাজার উফসী ধান চাষির মধ্যে প্রত্যেককে ৫ কেজি করে বীজ , ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat