×
ব্রেকিং নিউজ :
থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা ‘এসডিজি ভিলেজ’ হতে যাচ্ছে দেশের তিনটি গ্রাম জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে : ট্রাম্প শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভূমিকম্পে নিখোঁজদের জীবিত উদ্ধারের গুজবে আশায় বুক বাঁধছেন ভেনেজুয়েলাবাসী সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী: ভূমিমন্ত্রী মিনু জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু স্পেনে দাবানল : মাদ্রিদ অঞ্চলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা
  • প্রকাশিত : ২০২১-১২-০১
  • ৫২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন দক্ষিণ আফ্রিকা এবং এর প্রতিবেশী দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশী প্রবাসীদের এই মুহূর্তে জরুরি প্রয়োজন ছাড়া দেশে আসতে নিরুৎসাহিত করেছেন।
তিনি বলেন, “যে কোন জরুরি প্রয়োজনে তারা বাংলাদেশে আসতে পারেন। তবে, কোন জরুরি প্রয়োজন না থাকলে আমরা তাদের কয়েকদিন পরে আসার পরামর্শ দিচ্ছি।”
আগামী ৪ থেকে ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় বিশ্ব শান্তি সম্মেলন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি আজ এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সে অঞ্চলে করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন প্রাদুর্ভাবের কারণে এই মুহূর্তে বাংলাদেশীদের ভ্রমণ নিরুৎসাহিত করার জন্য ইতোমধ্যে ঢাকা থেকে দক্ষিণ আফ্রিকা এবং প্রতিবেশী দেশগুলোতে বাংলাদেশ মিশনগুলোতে বার্তা পাঠানো হয়েছে।
ড. মোমেন সতর্ক করে দিয়ে বলেন, এই দেশগুলো থেকে জরুরি প্রয়োজনে যদি কাউকে দেশে আসতে হয়, তাকে নতুন ওমিক্রন মোকাবিলায় সরকারের পদক্ষেপের অংশ হিসাবে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat