×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১২-০৪
  • ৭৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আরো একটি করোনা শূন্য দিন কাটিয়েছে চট্টগ্রাম। চট্টগ্রামে প্রথম ভাইরাস শনাক্তের ২০ মাসে এ নিয়ে দু’বার নতুন কোনো করোনা রোগি শনাক্ত হয়নি। 
করোনা সংক্রান্ত চট্টগ্রামের হালনাগাদ পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো আজকের রিপোর্টে এ তথ্য জানা যায়।
২০২০ সালের ৮ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর মৃত্যু শূন্য বেশ কিছু দিন অতিক্রান্ত হলেও শহর এবং গ্রামে চলতি বছরের ২১ নভেম্বরই প্রথম নতুন আক্রান্ত শনাক্ত হয়নি। সে দিন ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। গতকাল দ্বিতীয় বারের মতো জেলায় নতুন বাহক পাওয়া যায়নি। এ সময় কোনো করোনা রোগিরও মৃত্যু হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ২৪ ঘণ্টার রিপোর্টে জানা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরীর ছয় ল্যাবে গতকাল শুক্রবার চট্টগ্রামের ১ হাজার ২০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ দিনে নতুন কেউ শনাক্ত না হওয়ায় জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪১৫ জনই রয়েছে। সংক্রমিতদের মধ্যে ৭৪ হাজার ১শ’ জন শহরের ও ২৮ হাজার ৩১৫ জন গ্রামের। গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যু না থাকায় মৃতের সংখ্যাও ১ হাজার ৩৩১ জন রয়েছে। এতে শহরের ৭২৩ ও গ্রামের ৬০৮ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, গতকাল সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয়েছে ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে। এখানে ৪৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৩৮, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ৪০১, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২২০, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৬৮, এপিক হেলথ কেয়ারে ১৫ ও মেট্রোপলিটন হাসপাতালে ১৮টি নমুনা পরীক্ষা করা হয়। চট্টগ্রামের একটি নমুনা কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়।
তবে জেলায় করোনা আক্রান্ত নির্ণয়ের জন্য নির্ধারিত ১৩ ল্যাবরেটরির পাঁচটিতে এবং এন্টিজেন টেস্টে গতকাল নমুনা পরীক্ষা করা হয়নি। ল্যাব গুলো হচ্ছে : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, বিশেষায়িত কভিড-১৯ চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল, ইম্পেরিয়াল হাসপাতাল ও ল্যাব এইড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat