×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১২-০৬
  • ৯৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাগুরা জেলার ৩৬টি ইউনিয়নের ৩৩৩ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে আজ সোমবার দুপুরে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর শহরের শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাইসাইকেল হস্তান্তর করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আফাজ উদ্দিন,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল।
জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ২৫ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে এ বাইসাইকেলগুলো ক্রয় করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর এমপি বলেন, গ্রামীণ জনপদে শান্তি শৃংখলা রক্ষাসহ সরকারি নানা কর্মসূচি বাস্তবায়নে গ্রাম পুলিশদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইউনিয়ন পরিষদে জন্ম,মৃত্যু, বাল্য বিয়েসহ অন্যান্য তথ্য সংগ্রহে তারা দিনরাত পরিশ্রম করে। পুলিশ বিভাগকে নানা তথ্য দিয়ে সহায়তা করে। ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা অনেকেই এতদিন এ কাজটি কখনো পায়ে হেটে কখনো ভ্যান যোগে করেছেন। বাইসাইকেলগুলো পাওয়ায় তারা তাদের কাজ আরো সহজ ও দ্রুততার সাথে করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat