×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১২-০৭
  • ৮৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে নাটোরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জেলা তথ্য অফিস এ সমাবেশের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর আলী প্রধানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী। বিভিন্ন পেশার দেড়শ’ নারী সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। টেকসই উন্নয়নের অভীস্ট লক্ষ্য অর্জন করে ২০৪১ সালে আমরা পৌঁছে যাবো উন্নত দেশের কাংখিত গন্তব্যে। উন্নয়নের এ পথ পরিক্রমায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ যথাক্রমে আমার বাড়ি আমার খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, ডিজেটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা সহায়ক ভূমিকা পালন করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat