×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১২-০৯
  • ১০০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার পড়াশোনার মাঝেই মডেলিং দুনিয়ায় পা রাখলেন। একটি নামী ফ্যাশন ওয়েবসাইটের বিজ্ঞাপনে মডেল হিসেবে আত্মপ্রকাশ ঘটলো তার।
সারা টেন্ডুলকার যেরকম সুন্দরী তার পাশাপাশি তিনি খুব স্পষ্টবাদী। সারা টেন্ডুলকার সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকেন। মাঝে মধ্যেই ইনস্টাগ্রামে তার ছবি শেয়ার করে থাকেন তিনি। পেশাদার জীবনে পা রাখার আগে থেকেই সারার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লক্ষ। ভাইরাল ভিডিওটি ইতিমধ্যেই পছন্দ করেছেন পঁচাশি হাজারেরও বেশি মানুষ।
সারার সঙ্গে বিজ্ঞাপনে দেখা গিয়েছে ভারতের আরও দুই অভিনেত্রী বণিতা ও তানিয়া শ্রফ। তাদের সঙ্গে ওই ব্র্যান্ডের পোশাকের মডেলিং করবেন সারা। এই তিনজনকে ওই ব্র্যান্ডের প্রমোশনাল ভিডিওতে দেখা গেছে।
দীর্ঘদিন ধরেই সারার বিনোদন দুনিয়ায় আত্মপ্রকাশ নিয়ে জল্পনা চলছিল। অনেকেরই ধারণা ছিল, লন্ডনে পড়াশোনা শেষে হয়তো তিনি পা রাখবেন বলিউডে। এর আগেই বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে সারাকে। তবে এবারের বিজ্ঞাপনে সারা যেন তাক লাগিয়ে দিয়েছেন। প্রথমবার বিজ্ঞাপনে কাজ করলেও, তিনি সাবলীল ছিলেন। হলুদ রঙের পোশাকে সারার থেকে চোখ ফেরানো দায়। সারার ফ্যাশন জ্ঞান ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে ফ্যাশন সমালোচকদের কাছে। সারার প্রথম বিজ্ঞাপনের পারফরমেন্স দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বহু অনুগামী। তবে শেষপর্যন্ত মডেলিংকেই সারা পেশা হিসেবে বেছে নেবেন কি না, তা নিয়েও প্রশ্ন জেগেছে অনেকের মনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat