×
ব্রেকিং নিউজ :
ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-১০
  • ৭৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ ভোরে ক্রাইস্টচার্চে পা রাখেন মোমিনুল-মুশফিকরা। 
ক্রাইস্টচার্চে আগামী ৭ দিন কোয়ারেন্টাইনে থাকবে টাইগাররা। কোয়ারেন্টাইন শেষে করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হলেই অনুশীলন শুরু করতে পারবে পুরো দল।
চলতি বছর দ্বিতীয়বারের মত নিউজিল্যান্ড সফরে গেল বাংলাদেশ। গেল ফেব্রুয়ারিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল টাইগাররা। দুই সংস্করনের সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি তারা।
গেল সেপ্টেম্বরে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ। 
টি-টোয়েন্টি বিশ^কাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নেয়ার পর ঘরের মাঠে পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। 
আগামী বছরের পহেলা জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। 
এর আগে ৮ ডিসেম্বর দিবাগত রাত ১টায় এমিরেটসের একটি ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। 
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল : মোমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ফজলে রাব্বি মাহমুদ, লিটন কুমার, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat