×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১২-১২
  • ৪১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের উপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন।
তিনি বলেন, বর্তমান সরকার চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এ প্রচেষ্টায় আমাদের সকলকে সম্পৃক্ত হতে হবে। এখন থেকেই যথাযথ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্ল¬বের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে।
তথ্যসচিব আজ ঢাকার সার্কিট হাউস রোডে তথ্য ভবন সম্মেলন কক্ষে ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ  মোকাবেলায় করণীয়’ শীর্ষক এক সেমিনারে এই অভিমত ব্যক্ত করেন। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে। অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়ার পরিচালনায় এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারের সাবেক অতিরিক্ত সচিব  মো. রফিকুজ্জামান। 
তথ্য ও সম্প্রচার সচিব বলেন, চতুর্থ শিল্প বিপ্ল¬ব মূলত জ্ঞানভিত্তিক। জ্ঞানভিত্তিক এ শিল্প বিপ্ল¬বে প্রাকৃতিক সম্পদের চেয়ে দক্ষ মানবসম্পদ বেশি গুরুত্বপূর্ণ। তাই কারিগরি শিক্ষার ওপর বেশি গুরুত্বারোপ করতে হবে। এজন্য শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যাতে শিক্ষার্থীদের মধ্যে এ দক্ষতা স¦য়ংক্রিয়ভাবে সঞ্চারিত হয়।
সেমিনারের অন্যতম আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন বলেন উন্নয়নের জন্য প্রযুক্তিগত উৎকর্ষতাকে অবশ্যই স্বাগত জানাতে হবে। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে তা কতটুকু যুক্তিযুক্ত বা বাস্তবসম্মত নীতিনির্ধারকদের সে বিষয়েও খেয়াল রাখতে হবে।   
প্রবন্ধে বলা হয়, আগামী দুই দশকের মধ্যে মানবজাতির ৪৭ শতাংশ কাজ স¦য়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্রের মাধ্যমে হবে। ফলে শ্রমনির্ভর এবং অপেক্ষাকৃত কম দক্ষতা নির্ভর চাকরি বিলুপ্ত হলেও উচ্চ দক্ষতা নির্ভর যে নতুন কর্মবাজার সৃষ্টি হবে আমাদের তরুণ প্রজন্মকে তার জন্য প্রস্তুত করে তোলার এখনই সময়। বাংলাদেশের তরুণ জনশক্তিকে দক্ষ জনসম্পদে রূপান্তর করতে পারলে আমাদের দেশও উন্নত অর্থনীতির দেশে পরিণত হতে পারবে।  
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী সেমিনারে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat