×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১২-১৩
  • ১০৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নারীর ক্ষমতায়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করার লক্ষ্যে জেলার কালাই ও ক্ষেতলাল উপজেলার ৫১ অসহায় ও বেকার দরিদ্র নারীদের মধ্যে সোমবার সকালে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে জয়পুরহাট জেলা পরিষদ।
জয়পুরহাট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত রফিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মিম আজিজ সাজ, জেলা পরিষদ সদস্য নাসিমা বেগম, জিন্নাতুন নেছা প্রমুখ । সেলাই মেশিন পেয়ে কালাই ও ক্ষেতলাল উপজেলার এ ৫১ নারী কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদের একজন রোমেনা বেগম বলেন, অভাব- অনটনের সংসারে তেমন কোনো ভূমিকা রাখতে পারতাম না। এখন থেকে আমি সংসারে স্বামীর পাশাপাশি নিজে আয় রোজগারের ভূমিকা রাখতে পারব। জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট বলেন, বর্তমান সরকার নারীদের ক্ষমতায়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে নানামূখী আয় বর্ধনমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat