×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১২-১৩
  • ৬৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কুরুচিপূর্ণ মিথ্যা মন্তব্য ও সা¤্রাজ্যবাদী শক্তির বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক লীগ। 
আজ সোমবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ কৃষক লীগের নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। ফলে পাকিস্তান ও তাদের এদেশী প্রেতাত্মা স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপি-জামাত জোট এই উন্নয়নকে মেনে নিতে পারছে না। বাংলাদেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করার জন্য দেশে অরাজকতা ও শান্তি বিনষ্ট করার লক্ষ্যে পাকিস্তানের এজেন্ট হিসেবে বিএনপি নেতা আলাল, শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ মিথ্যা মন্তব্য করেছেন।
এসময় বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি শরীফ আশরাফ আলী, মোঃ মহাবুব-উল আলম শান্তি, হোসনে আরা এমপি, মোঃ আব্দুল লতিফ তারিন, কৃষিবিদ ড. মোঃ নজরুল ইসলাম, কৃষিবিদ শাখাওয়াত হোসেন সুইট, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীমা শাহরিয়ার এমপি, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট গাজী জসিম উদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat