×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১২-১৯
  • ১১৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আমির খানের সঙ্গে প্রেম-বিয়ে গুঞ্জন ছাপিয়ে কাজে ফিরেছেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। বর্তমানে তার হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। তবে এরইমাঝে ক্যারিয়ারে প্রথমবারের মতো বায়োপিকে অভিনয়ের খবর দিলেন এই অভিনেত্রী।
নির্মাতা মেঘনা গুলজারের আসন্ন সিনেমা ‘স্যাম বাহাদুর’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি। এই সিনেমাটি নিজের ক্যারিয়ারের মাইলফলক হিসেবে মনে করছেন ফাতিমা। জানা গেছে, সাহসী স্যাম মানেকশের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে এই সিনেমাটি। যিনি ১৯৭১ সালে ভারতীয় সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, যখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের হয়ে স্বাধীনতা যুদ্ধ করেছিল।
‘স্যাম বাহাদুর’ সিনেমায় স্যাম মানেকশের ভূমিকায় অভিনয় করবেন ভিকি কৌশল এবং ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রটি রূপায়ন করবেন ফাতিমা।
বায়োপিকে অভিনয় ও গুলজারের সঙ্গে কাজ প্রসঙ্গে ফাতিমা সানা শেখ বলেন, ‘মেঘনা গুলজার দুর্দান্ত একজন নির্মাতা, তার আগের কাজগুলোও দারুণ প্রশংসিত। আমি দীর্ঘদিন ধরেই তার সঙ্গে কাজ করার অপেক্ষায় ছিলাম। অবশেষে সেই সুযোগটি ধরা দিলো। এমন একটি বায়োপিকে তার নির্দেশনায় কাজ করতে যাচ্ছি, এটা ভাবতেই মনে হচ্ছে ঘোরের ভেতর আছি।
সিনেমাটি ক্যারিয়ারে মাইলফলক হয়ে থাকবে। শুটিং শুরু করার জন্য মুখিয়ে আছি। আমার বিশ্বাস, দারুণ একটি সিনেমা উপহার দিতে পারব আমরা।’
উল্লেখ্য, রনি স্ক্রুওয়ালা প্রযোজিত ‘স্যাম বাহাদুর’ সিনেমায় ভিকি-ফাতিমা ছাড়াও সানিয়া মালহোত্রাকে মানেকশের স্ত্রী সিল্লুর চরিত্রে দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat