×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১২-২০
  • ৫৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহান কূটনীতিক ছিলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু তাঁর কূটনৈতিক দূরদর্শিতা থেকেই আমাদের পররাষ্ট্র নীতি করেছিলেন, “সবার প্রতি বন্ধুত্ব, কারো প্রতি বৈরিতা নয়।”
 ড. মোমেন বলেন, বঙ্গবন্ধু প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলার ও জোট নিরপেক্ষতার কথা বলেছেন। পররাষ্ট্র মন্ত্রনালয় এই নীতিগুলোর ভিত্তিতেই আমাদের বৈদেশিক সম্পর্কের কাজ করে যাচ্ছে বলে ড. মোমেন উল্লেখ করেন।
আজ বিকালে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিজয়ের সুবর্ণজয়ন্তী, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সদস্য বেনজীর আহমেদ ও এম, এ, কাশেম এবং শহিদ মুনীর চৌধুরীর সন্তান মোঃ আসিফ মুনীর চৌধুরী আলোচনায় অংশগ্রহণ করেন।
ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-উপাচার্য ড. মুহম্মদ ইসমাইল হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat