×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১২-২৫
  • ৬২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম.কাদের জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন। 
আজ দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। 
পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এমপি, পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি প্রমুখ।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘দেশের মানুষের সামনে জাতীয় পার্টি হচ্ছে একমাত্র বিকল্প শক্তি। দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়, দেশের মানুষ জাতীয় পার্টিকে আরো শক্তিশালী হিসেবে দেখতে চায়।’ 
পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দেশ ও দেশের মানুষের স্বার্থে জাতীয় পার্টি কখনোই আপোস করবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat