×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১২-২৬
  • ১১৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ণিমাগাঁতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ারিয়া সহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। এসকল রোগীর বেশির ভাগই এক বছরের কম বয়সের শিশু বলে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে গত তিন দিনে ডায়ারিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ৪ জনকে ভর্তি করে চিকিৎসা চলছে। এরা হলো- আকিফা (১৩ মাস), কাদের (১ মাস), মেহেদী (১ মাস), মিথিলা (১৫ মাস), হুরাইফা (১৬ মাস), আহাদ (২ মাস) নাইম (১৫), অঞ্জনা, ফারুখ (১১ মাস), সাদিয়া (১৩ মাস), জিসান (২ বছর), সাব্বির (১ বছর), অলিকা (১বছর), রিয়াদ(১ বছর) ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কে এম আহসানুল হক বলেন, শীতের এই সময় শিশুদেরকে পরিস্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। শিশু সন্তানদের মাকে শিশুর প্রতি বেশি করে খেয়াল রাখতে বলেন । এছাড়া খাদ্যের বিষয়ে সচেতন থাকার কথা বলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগে দায়িত্বরত উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মহিউদ্দিন বলেন

সকাল ১০ থেকে বিকেল তিনটা অবধি ডায়ারিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগী ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে । শীতের এই সময় শিশুসহ পরিবারের সবাইকে পরিস্কার পরিচ্ছন্নতাসহ গরম পোষাকের ব্যবহারে পরামর্শ দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat