×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-১২-২৭
  • ৯৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এবং ট্রাস্ট আজিয়াটা পে (ট্যাপ)-এর মধ্যে একটি গ্রুপ বীমার চুক্তি আজ ঢাকার মহাখালীস্থ আস্থা লাইফ ইন্স্যুরেন্সের হেড অফিসে স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মো. আশরাফ খান। প্রধান অতিথির উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেন ‘ট্রাস্ট আজিয়াটা পে’-এর সিইও (ভারপ্রাপ্ত) দেওয়ান নাজমুল হাসান এবং ‘আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম (অবঃ)।
অনুষ্ঠানে উভয়পক্ষের ঊর্ধ্বতনকর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে ‘ট্রাস্ট আজিয়াটা পে’-এ কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী স্বপরিবারে আস্থা লাইফের গ্রুপ বীমার আওতায় জীবন ও স্বাস্থ্য ঝুঁকির বিপরীতে নানাবিধ বীমাকভারেজ পাবেন।
এছাড়াও আস্থা লাইফ ইন্স্যুরেন্সের সম্মানিত গ্রাহকরা ট্যাপ অ্যাপ ব্যবহার করে তাদের ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন।
উল্লেখ্য, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠিত আস্থা লাইফ ইনস্যুরেন্স বাংলাদেশে নতুন ধারার বীমা সেবার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat