×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১২-২৭
  • ৭২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এবার কোভিড ভ্যাকসিনের আওতায় এলেন চট্টগ্রাম মহানগরীর বৃহত্তর চাক্তাই, খাতুনগঞ্জ, কোরবানিগঞ্জ ও আছাদগঞ্জের পণ্য লোড-আনলোডিং শ্রমিকরা। উদ্বোধনী দিনে ১ হাজার শ্রমিককে এস্ট্রোজেনেকার ১ম ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। 
আজ ২৭ ডিসেম্বর এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যাকসিন প্রদান কার্যক্রম তদারকি করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। সংগঠনের সভাপতি মোহাম্মদ মফিজ উল্ল্যাহ’র সভাপতিত্বে ও সরকারি গাড়িচালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক মো. এয়াছিন চৌধুরী বিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিকদের ৩ দিনব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বৃহত্তর চাক্তাই, খাতুনগঞ্জ, কোরবানিগঞ্জ ও আছাদগঞ্জ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোহাম্মদ ফয়েজ উল্লাহ চৌধুরী বাহাদুর। 
সভায় জানানো হয়, দুই মাস পর তাদেরকে ২ য় ডোজ ভ্যাকসিন দেয়া হবে। সরকারি গাড়ি চালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহযোগিতায় আগামীকাল ২৮ ও ২৯ ডিসেম্বর আরও ২ হাজার শ্রমিককে কোভিড ভ্যাকসিনের আওতায় আনায় উদ্যোগ নিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ড্রাস্ট্রিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগির আহম্মদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার শহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম চৌধুরী, সাবেক কাউন্সিলর আলহাজ জামাল হোসেন, চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মহিউদ্দিন আহমদ বেলাল, বৃহত্তর চাক্তাই ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আব্বাছ, বৃহত্তর শাহ আমানত সেতু ব্যবসায়ী সমিতির সভাপতি খোরশেদ আলম, বাকলিয়া কল্পলোক আবাসিক সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, সুমন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মো. সুমন প্রকাশ সুমন হিজড়া, সরকারি গাড়িচালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম ও দপ্তর সম্পাদক মো. এয়াছিন চৌধুরী বিটু। 
বৃহত্তর চাক্তাই, খাতুনগঞ্জ, কোরবানিগঞ্জ ও আছাদগঞ্জের পণ্য লোড-আনলোডিং সাধারণ শ্রমিক ইউনিয়নের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।  
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, পণ্য লোড-আনলোডিং  শ্রমিকরা সুরক্ষিত না থাকলে ব্যবসায়ী মালিক পক্ষ সুরক্ষিত থাকবে না, দেশের অর্থনীতির চাকাও সচল থাকবে না। সরকারের নির্দেশনায় তাদের প্রত্যেককে কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে। পরিবহন শ্রমিকদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র নেই বা থাকলেও কোন কারণে সুরক্ষা অ্যাপ্সের মাধ্যমে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারেনি তাদের নাম-ঠিকানা ও মোবাইল নম্বর নির্দিষ্ট কার্ডে লিখে প্রথম দিন ১ হাজার শ্রমিককে এস্ট্রোজেনেকা ভ্যাকসিন প্রদান করা হয়েছে। যাদের জাতীয় পরিচয়পত্র নম্বর মনে আছে তাদের নম্বর ঐ কার্ডে উল্লেখ করা হয়েছে। আগামী দু’দিনে আরও ২ হাজার পরিবহন শ্রমিককে ভ্যাকসিনের আওতায় আনা হবে। এটা বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat