×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০১-০২
  • ৬৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ভবনে ‘মুক্তিযুদ্ধ কর্ণার’ স্থাপন করা হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি আজ রোববার চট্টগ্রামে বিএসসি ভবনে আনুষ্ঠানিকভাবে এ কর্নারের উদ্বোধন করেন।
কর্নার উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংস্থা বিএসসি। বিএসসিসহ বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী ক্ষতিগ্রস্থ করার চেষ্টা করেছে। মূলত বাংলাদেশকে ক্ষতিগ্রস্থ করার অপচেষ্টা করা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান এবং বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির উপস্থিত ছিলেন। 
মুক্তিযুদ্ধ কর্নারে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত ইতিহাস ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে। এতে বিএসসি’র মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের অবদানের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধ কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও থ্রি-ডি ম্যুরাল, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ছবি, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ছবি, ৭ মার্চ এর ভাষণের ছবি, স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গনের ছবি, এলইডি টিভির মাধ্যমে ৭ মার্চের ভাষণ ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাষণসমূহ লাইভ শো, পাকিস্থানী বাহিনীর আত্মসমর্পন দলিল, বিএসসি প্রতিষ্ঠার দলিল (পি.ও. ১০-১৯৭২), মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস সম্বলিত ৭০টি বইয়ের একটি লাইব্রেরি, বিএসসি’র প্রাক্তন কর্মকর্তা-কর্মচারীদের ছবি ও সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে। 
মুক্তিযুদ্ধ কর্নারকে আকর্ষনীয় করার জন্য শো-পিস স্থাপন এবং কিউআর কোডের মাধ্যমে প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat