×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০১-০২
  • ১৪৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

’মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার জয়পুরহাটে নানা আয়োজনে উদযাপিত হয়েছে  জাতীয় সমাজসেবা দিবস । 
এ উপলক্ষে  জেলা প্রশাসন , জেলা সমাজসেবা অধিদফতর ও বেসরকারি সংস্থা সমূহের যৌথ উদ্যোগে  দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে  আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক  মো: শরীফুল ইসলাম।  জেলা সমাজসেবা অধিদফতরের  উপপরিচালক ইমাম হাসিম আলোচনা সভায় সভাপতিত্ব করেন।  আলোচনা সভায় বিশেষ অতিথির  বক্তব্য রাখেন  জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা  পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: তরিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন মন্ডল, জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহি উদ্দিন, জয়পুরহাট লাইব্রেরী ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী  প্রমুখ। সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে   আয়োজিত আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat