×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-১৫
  • ৯৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮ জন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে,গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় করোনায় মৃত ২ জনই সিলেট জেলার বাসিন্দা। ওই সময় ৮২১ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এতে শনাক্তের হার শতকরা ১০ দশমিক ৭২ ভাগ। যা আগের দিন ছিল ৮ দশমিক ৮৬ ভাগ। করোনায় আক্রান্ত ৮৮ জনের মধ্যে সিলেট জেলার ৭৯ জন ও হবিগঞ্জ জেলায় ৯ জন রয়েছেন। এসময় সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় কেউ আক্রান্ত হননি। স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী চলতি মাসের শুরু অর্থাৎ ১ জানুয়ারি সিলেট বিভাগে করোনায় সংক্রমণের হার ছিল উর্ধমুখী। এদিন শনাক্তের হার ছিল ১.৩১ ভাগ, ২ জানুয়ারি ০.৪২, ৩ জানুয়ারি ১.২০, ৪ জানুয়ারি ১.৫২ ভাগ। এর পর ৬ জানুয়ারি ২.৮৮ ভাগ, ৭ জানুয়ারি ১.৬১ ভাগ, ৮ জানুয়ারি ৩.০৯ ভাগ, ৯ জানুয়ারি ২.৮৫ ভাগ,১০ জানুয়ারি ৪.৮০ ভাগ ও ১১ জানুয়ারি ৪.১০ ভাগ,১২ জানুয়ারি ৫.১৭ ভাগ,১৩ জানুয়ারি ৬.৬২ ভাগ,১৪ জানুয়ারি ৮.৮৬ ভাগ ও আজ ১৫ জানুয়ারি সর্বোচ্চ সংক্রমিত হচ্ছে ১০.৭২ ভাগ। প্রতিদিনই সংক্রমনের হার বাড়তেই আছে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন। এনিয়ে হাসপাতালে মোট চিকিৎসারত আছেন ২৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ২০ জন, সুনামগঞ্জ ৩, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজার জেলায় ২ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় মোট রোগীর সংখ্যা ৫৫ হাজার ৫৪৪ জন। তন্মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৫০ হাজার ১০৮ জন। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনায় মোট মৃত্যুবরন করছেন ১ হাজার ১৮৫ জন। এদিকে করোনা সংক্রমন রোধে সারা দেশের মতো সিলেট বিভাগজুড়ে সরকারের নির্দেশনানুযায়ী সব ধরনের টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat