×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০১-১৮
  • ৬৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার ভার্চুয়ালী আয়োজিত ডাভোস ফোরামের সম্মেলনে অংশ গ্রহণকারি সকলকে বলেছেন, মহামারি করোনা ভাইরাসের অবসান নিশ্চিত করতে  বিশ্বে সকলকে অবশ্যই  কোভিড-১৯ বিরুদ্ধে টিকা দিতে হবে। খবর এএফপি’র।
এ মহামারি করোনা ভাইরাসের কারণে দ্বিতীয় বছরের মতো অনলাইনে রাজনৈতিক ও কর্পোরেট পাওয়ার নেতাদের  এ সম্মেলন হচ্ছে। এদিকে বিশ্বব্যাপী এ ভাইরাস উপশমের কোন লক্ষণ দেখা যাচ্ছে না।
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বিগত দুই বছরে এটা প্রমাণিত হয়েছে যে আমরা কোন এক জনকে পেছনে ফেললে, আমরা সকলকে পেছনে ফেলছি।’
তিনি আরো বলেন, ‘যদি আমরা প্রত্যেক ব্যক্তিকে টিকা দিতে ব্যর্থ হই, তাহলে আমরা করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আবির্ভাবের সুযোগ করে দিচ্ছি যা বিভিন্ন সীমান্তে ছড়িয়ে পড়ছে এবং তা প্রাত্যহিক জীবন ও দেশের অর্থনৈতিক অবস্থাকে চরম হুমকির মুখে ঠেলে দিচ্ছে।’
গুতেরেস বলেন, সমতা ও নিরপেক্ষতা বজায় রেখে আন্তর্জাতিক সম্প্রদায়ের এ মহামারি মোকাবেলা করা প্রয়োজন।
তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২১ সালের শেষ নাগাদ পৃথিবীর ৪০ শতাংশ এবং ২০২২ সালের মাঝামাঝি নাগাদ ৭০ শতাংশ মানুষকে টিকা দেয়ার ব্যাপারে গত শরৎকালেই একটি কর্ম কৌশল প্রকাশ করেছে।
গুতেরেস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে বলেন,‘আমরা কোথাও এই লক্ষ্যের কাছে যেতে পারিনি।’
তিনি বলেন, ‘উন্নত দেশগুলোতে টিকাদানের হার আফ্রিকার দেশগুলোর চেয়ে সাত গুণ বেশি। এটা লজ্জাজনক। আমাদের ভ্যাকসিন সমতা রক্ষা করা প্রয়োজন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat