×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০১-১৮
  • ৭০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কয়েকজন খেলোয়াড় ও স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। আগামী শুক্রবার শুরু হতে যাওয়া এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) এ পরীক্ষার আয়োজন করে।
টুর্নামেন্টের অংশ নেয়া ছয় ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় ও স্টাফদের জৈব সুরক্ষা বলয়ে আনার লক্ষ্যে গতকাল থেকে শুরু হয় কোভিড-১৯ টেস্ট।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, গতকালের পরীক্ষায় কয়েকজনের মধ্যে করোনার সংক্রমন ধরা পড়েছে। তিনি আজ সাংবাদিকদের বলেন,‘ গতকাল থেকে আমরা বাধ্যতামুলকভাবে খেলোয়াড় ও স্টাফদের করোনা পরীক্ষা শুরু করেছি। সেখানে কয়েকটি পজিটিভ কেস ধরা পড়েছে।’
পজিটিভ হওয়া খেলোয়াড় ও স্টাফদের নাম প্রকাশ করেননি তিনি। তবে বিসিবির মেডিকেল সুত্র জানিয়েছে, পজিটিভ হওয়া খেলোয়াড় ও স্টাফদের মধ্যে মৃদু লক্ষন রয়েছে, তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।
এদিকে সারা বিশ্বে বেড়ে চলেছে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমন। যে কারণে বিপিএল আয়োজনে সকলকে নিরাপদে রাখাটা বিসিবির জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারপরও খেলোয়াড়, স্টাফ ও সংশ্লিষ্টদের সর্বোচ্চ সুরক্ষায় রেখে টুর্নামেন্টটি সফলভাবে শেষ করার ব্যাপারে দৃঢ়প্রত্যায়ী বাংলাদেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat