×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০১-২০
  • ১০২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চলতি মৌসুমে যশোর জেলার আট উপজেলায় ২১ হাজার ৮৩১ টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ইতোমধ্যে পেঁয়াজ চাষিরা জমিতে পেঁয়াজের চারা লাগানোর কাজ শেষ করেছেন। আগাম লাগানো নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। নতুন পেঁয়াজ বাজারে আসায় দাম প্রতি কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমেছে বলে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি ২০২১-২০২২ মৌসুমে জেলার আট উপজেলায় ১ হাজার ৯১০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২১ হাজার ৮৩১ মেট্রিক টন পেঁয়াজ। উপজেলাওয়ারী: যশোর সদর উপজেলায় ১৫০ হেক্টর জমিতে, মনিরামপুর উপজেলায় ৩৩০ হেক্টর জমিতে, শার্শা উপজেলায় ২১০ হেক্টর জমিতে, ঝিকরগাছা উপজেলায় ৫৪০ হেক্টর জমিতে, চৌগাছা উপজেলায় ৪৬০ হেক্টর জমিতে, কেশবপুর উপজেলায় ১২০ হেক্টর জমিতে, বাঘারপাড়া উপজেলায় ৭০ হাজার হেক্টর জমিতে এবং অভয়নগর উপজেলায় ৩০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস জানান, এ জেলায় প্রতি বছর পেঁয়াজের ফলন ভালো হয়ে থাকে। বাংলাদেশ কৃষি ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক কৃষকদের পেঁয়াজ চাষের জন্য কৃষি লোন প্রদান করেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে পেঁয়াজ চাষে সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat