×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২২-০১-২২
  • ১২১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরীমণি ও রাজ আবার বিয়ে করছেন আজ। শুক্রবার দিবাগত রাতে বেশ ঘটা করেই হলুদ সন্ধ্যা হলো তাদের। আর বিয়ের আনুষ্ঠানিকতা সারা হবে আজ শনিবার (২২ জানুয়ারি) রাতে। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।
তিনি জানান, রাজ-পরীর বাসাতেই ২০ জনের মতো অতিথি নিয়ে হলুদের আয়োজন হয়েছে। একইভাবে শনিবার (২২ জানুয়ারি) রাতেও একটা বিয়ের আনুষ্ঠানিকতা হবে।জানা গেছে, রাজের এবারের বিয়েটাও খুব বেশি অতিথি থাকছেন না। দুই পরিবার মিলে ২০-থেকে ২৫ জনের মতো লোক থাকছেন।
তাদের হলুদ সন্ধ্যার কিছু ছবি নির্মাতা চয়নিকা চৌধুরী ফেসবুকে পোস্ট করেছেন। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। আরও ছিলেন রাজ-পরী পরিবারের নিকট স্বজনরা।
রাত ১১টা ৫৬ মিনিটে সামাজিক যোগাযোগ মধ্যমে গায়ে হলুদের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন চয়নিকা চৌধুরী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পরী আর রাজ..। শুভকামনা।’
পরীমণি ও রাজের ভাষ্যমতে, তাদের বিয়ে হয়েছে ২০২১ সালের ১৭ অক্টোবর। আর বিয়ের কথা সামনে আনেন ১০ জানুয়ারি। বাবা-মা হচ্ছেন এ খবর দেওয়ার মাধ্যমে তারা যে বিয়ে করেছেন সে খবরও দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat