×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০১-২৪
  • ১১৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়া সোমবার ১৮ ও এর বেশি বয়সের মানুষের জন্য নোভাভ্যাক্স টিকার অনুমোদন দিয়েছে। এর ফলে অ্যাস্ট্রাজেনেকা, মর্ডানা ও ফাইজারের পর দেশটিতে ব্যবহারের জন্য অনুমোদন দেয়া এটি হচ্ছে চতুর্থ কোভিড-১৯ টিকা। খবর সিনহুয়ার।
অস্ট্রেলিয়ান টেকনিক্যাল এ্যাডভাইজরি গ্রুপ অন ইমুনাইজেশন (এটিএজিআই) কমপক্ষে তিন সপ্তাহের ব্যবধানে নোভাভ্যাক্সের দুই ডোজটিকা দেয়ার সুপারিশ করেছে।
স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেন, সরকার ফেব্রুয়ারির মধ্যে নোভাভ্যাক্সের পাঁচ কোটি ১০ লাখ কোভিড-১৯ টিকা সহজলভ্য করার নির্দেশ দিয়েছে।
সোমবার তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এ কর্মসূচি ২১ ফেব্রুয়ারি শুরু করতে পারবো বলে আশা করছি।’
এদিকে, অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে সোমবার করোনা ভাইরাসে নতুন করে ৪০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং ৫৮ জন প্রাণ হারিয়েছেন।
হান্ট বলেন, অস্ট্রেলিয়ার কিছু এলাকায় অমিক্রন সংক্রমণের ঢেউ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। এসব এলাকায় হাসপাতালে রোগি ভর্তির সংখ্যা অনেকটা স্থিতিশীল রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat