×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০১-২৫
  • ৭২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টোংগায় ত্রাণ দেয়ার কাজে নিয়োজিত অষ্ট্রেলিয়ান জাহাজে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এতে ত্রাণ কাজ হুমকির মুখে পড়েছে।
গত ১৫ জানুয়ারি টোংগায় ভয়াবহ অগ্ন্যুৎপাতের পর সুনামি দেখা দেয়। সেখানকার এক লাখ বাসিন্দার জন্য আন্তর্জাতিক ত্রাণ প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে অষ্ট্রেলিয়া।  
কিন্তু ক্যানবেরার কর্মকর্তারা বলছেন, যুদ্ধজাহাজ এইচএমএএস অ্যাডেলেইডের ২৩ ক্রু করোনায় আক্রান্ত হয়েছেন। জাহাজটি ত্রাণ নিয়ে রাজধানী নুকয়ালোফার দিকে আসছে।
বিশ্বের যে দুএকটি জায়গা এখনও করোনামুক্ত টোংগা তার একটি।
অষ্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন বলেছেন, টোংগার এই মর্যাদা বিপন্ন করার জন্য ত্রাণ প্রচেষ্টা চালানোর অনুমতি দেয়া হবে না।
স্কাই নিউজ অষ্ট্রেলিয়াকে তিনি আরো বলেন, আমরা টোংগার অধিবাসীদের ঝুঁকিতে ফেলতে চাই না। কিন্তু একইসঙ্গে যতো দ্রুত সম্ভব ত্রাণ সরবরাহও করতে চাই।
এই ত্রাণ প্রচেষ্টার সঙ্গে জড়িত হয়েছে নিউজিল্যান্ড, ফ্রান্স, জাপান ও চীন।
অগ্ন্যুৎপাত ও সুনামির পর টোংগায় যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানকার কর্তৃপক্ষ একে নজিরবিহীন বলে বর্ণনা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat