×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-২৮
  • ১৩৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ বন্দরের মদনপুরে জাহিন টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জাহিন নিটওয়্যার নামের ওই কারখানায় আগুন লাগে। কারখানার ভেতরে অগ্নি নির্বাপক যন্ত্র থাকলেও সেসব কেউ ব্যবহার করতে পারেনি। কারখানা বন্ধ থাকায় কোনো শ্রমিক ভিতরে ছিলেন না।
খবর পেয়ে বন্দর, সোনারগাঁ ও মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের ১৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জাহিন নিটওয্যারের মালিক এম জামালউদ্দিন জানান, শুক্রবার কারখানা বন্ধ ছিল। বিকেল ৪টার দিকে আগুন লাগে। কী কারণে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি। কারখানা বন্ধ থাকায় ভেতরে অগ্নি নির্বাপক যন্ত্র থাকলেও সেসব কেউ ব্যবহার করতে পারেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত অপারেটর জানান, কারখানা কমপ্লেক্সের তিনটি দোতলা ভবনের প্রথম এবং দ্বিতীয় তলায় আগুন জ্বলছে। প্রথমে ১০টি ইউনিট কাজ করলেও সন্ধ্যার পর আরও ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ চালিয়ে যাচ্ছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat