×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০১-২৮
  • ৮৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এশিয়ার  প্রথম  দল হিসেবে ২০২২ কাতার  বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ইরান। বৃহস্পতিবার অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচে তারা ১-০ গোলে ইরাকের বিপক্ষে জয়লাভ করেছে। এদিকে কাতার বিশ^কাপের বেশ কাছে পৌঁছে গেছে জাপান ও দক্ষিন কোরিয়া।
তেহরানে অনুষ্ঠিত বাছাই পর্বের  ম্যাচে প্রতিবেশী দলের বিপক্ষে একমাত্র গোলটি করেছেন পোর্তো ফরোয়ার্ড মেহদি থারেমি। ৪৮তম মিনিটে জয়সূচক গোলটি করেন তিনি। এর মাধ্যমে টানা তৃতীয় এবং সবমিলিয়ে  ষষ্ঠবারের মত বিশ^কাপ আসরে খেলার যোগ্যতা অর্জন করল ইরান।
এই মুহূর্তে ৭ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে ইরান। তাদের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে থাকা দক্ষিন কোরিয়াও পৌছে গেছে কাতার বিশ^কাপের দ্বারপ্রান্তে। গতকাল অনুষ্ঠিত ম্যাচে দক্ষিন কোরিয়া ১-০ গোলে হারায় লেবাননকে।
গ্রুপে তৃতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত কোরিয়ার চেয়ে আট পয়েন্টে পিছিয়ে রয়েছে। গতকাল তারা সিরিয়ার বিপক্ষে জয়লাভ করেছে ২-০ গোলে।
 বি’ গ্রুপের ম্যাচে জাপান ২-০ গোলে চীনকে হারিয়ে দোহার পথে আরেকধাপ এগিয়ে গেছে। এই জয়ে গ্রুপের শীর্ষ পয়েন্টধারী সৌদি আরবের চেয়ে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে আছে তারা। আরো এক পয়েন্ট কম নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। গতকাল মেলবোর্নে অনুষ্ঠিত বছাইয়ের ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে ৪-০ গোলে জয়লাভ করেছে সকারুরা।
এশিয়া অঞ্চলের বাছাইয়ে দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট চারটি দল সরাসরি বিশ্বকাপের চুড়ান্ত আসরে খেলতে পারবে। তৃতীয় হওয়া দুই গ্রুপের দুই দল নিজেদের মধ্যে প্লে অফ খেলার পর বিজয়ী দলকে আরেকটি প্লে-অফে খেলতে হবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পঞ্চম  স্থানে থাকা দলের সঙ্গে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat