×
ব্রেকিং নিউজ :
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো
  • প্রকাশিত : ২০২২-০২-০২
  • ৬৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী বছরের মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে রিজার্ভ হিসাবে বাংলাদেশ দলে উইকেটরক্ষক ব্যাটার নুজহাত তাসনিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) দেয়া এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো য়েছে।
সানজিদা আক্তার মাগলার সাথে দ্বিতীয়  রিজার্ভ খেলোয়াড় হিসেবে ২৫ বছর বয়সী তাসনিয়াকে নেয়া হয়েছে বলে বিসিবি উল্লেখ করে।
নিগার সুলতানা জোতির নেতৃত্বাধীন দলে পেসার জাহানারা আলমকেও রাখা হয়েছে। এর আগে মালয়েশিয়ায় আইসিসি কমনওয়েলথ গেমসের বাছাইপর্বে খেলা দল থেকে বাদ পড়েছিলেন জাহানারা। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিলো, শৃঙ্খলাজনিত সমস্যায় তাকে দল থেকে বাদ দেয়া হয়। বাদ পড়ায় প্রতিবাদ করেছিলেন জাহানারা। বিসিবি সমস্যাটি খুঁজে বের করে তা সমাধান করে।
বাংলাদেশ দল : নিগার সুলতানা জোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, মোসা: রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, মোসা: শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, শোভনা মোস্তারি, মোসা: ফারিহা ইসলাম তৃষনা, সুরাইয়া আজমীম, রম্মা: সানজিদা আক্তার মাগলা (রিজার্ভ), নুজহাত তাসনিয়া (রিজার্ভ)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat