×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০২-০৯
  • ৬৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের আশঙ্কার মধ্যে ন্যাটোর পূর্বপ্রান্তকে শক্তিশালী করার উদ্দেশ্যে মার্কিন সেনাদের প্রথম ব্যাচ রোমানিয়ায় পৌঁছেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মঙ্গলবার এ কথা বলেন।
ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েনের কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে ঘোষণা করেছিলেন যে, তিনি রোমানিয়ায় এক হাজার এবং পোল্যান্ডে দুই হাজার সৈন্য পাঠাবেন।
রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী ভাসিলে ড্যান্সু সাংবাদিকদের বলেন, সেনা মোতায়েনের স্থাপনার প্রস্তুতির জন্য “১০০ জনের বেশী মার্কিন সেনা, বিশেষজ্ঞ এসেছেন।” অবশিষ্ট সৈন্যরা দ্রুত এসে পৌঁছাবেন।
পেন্টাগণের পক্ষ থেকে বলা হয়েছে, রোমানিয়ায় স্থানান্তর করা হবে এমন স্ট্রাইকার স্কোয়াড্রনটি জার্মানির ভিলসেক থেকে আসছে। মার্কিন সেনাদের প্রথম ব্যাচ সপ্তাহান্তে পোল্যান্ড পৌঁছেছে।
ফরাশি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তিনি ন্যাটোর অধীনে রোমানিয়ায় কয়েক’শ সৈন্য পাঠাবেন।
ফরাসি বিশেষজ্ঞরা ইতোমধ্যে রোমানিয়ায় পৌঁছেছেন, ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি গত সপ্তাহে বুখারেস্টে এ কথা বলেন। 
২০০৪ থেকে ন্যাটোর সদস্য রোমানিয়ায় ইতোমধ্যে প্রায় ৯০০ মার্কিন সেনা এবং ১৪০ জন ইতালীয় এবং ২৫০ জন পোলিশ সৈন্য মোতায়েন রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat