×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০২-১২
  • ১১৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে করোনায় শনাক্ত ১৯ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ২৯ লাখ ৬২ হাজার ৫২৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৪ হাজার ৮২৬ জন। 
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু কমেছে, তবে শনাক্ত ও সুস্থতা বেড়েছে। 
গত ২৪ ঘন্টায় দেশে করোনা  আক্রান্ত হয়ে ২০ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ৭ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ২৭ জন। আজ ২০ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৯১ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। 
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘন্টায় ৩০ হাজার ৪৪৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ২৩ জন। গত ২৪ ঘন্টায় ৩৪ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৫ হাজার ২৬৮ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ০৪ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ১৫ দশমিক ৪৬ শতাংশ। আজ তা কমে হয়েছে ১৬ দশমিক ৫০ শতাংশ। 
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২০ হাজার ২০৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩ হাজার ৬১৪ জন। শনাক্তের হার ১৭ দশমিক ৪৪ শতাংশ। গতকাল এই হার ছিল ১৫ দশমিক ৩৭ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন।
আজ ঢাকা বিভাগে ১৩ জন, রাজশাহী ও খুলনা বিভাগে ২ জন করে এবং বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। 
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮২১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ৬৪ হাজার ৮০২ জন। সুস্থতার হার ৮৭ দশমিক ৪০ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৭ দশমিক ১৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat