×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০২-১৩
  • ৮০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ ও ক্ষেত্র সৃষ্টি করতে না পারলে মেধার যথাযথ বিকাশ ঘটবে না। চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় তিনশ’ স্কুল অব ফিউচার ও ফ্রন্টিয়ার  টেকনোলজি ইন্সটিটিউট নির্মাণ করা হচ্ছে।  
আজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন আইটি-বিষয়ক প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশের তরুণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক  বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের সম্মিলিত প্রচেষ্টায় তরুণদের যোগ্যতা ও মেধাকে সঠিকভাবে কাজে লাগিয়ে দেশে আইসিটি ইকোসিস্টেম গড়ে তুলতে হবে। প্রযুক্তিনির্ভর সমাজ বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আইসিটি বিষয়কে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাধ্যতামূলক করেছেন। শিশুদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা ও তাদের মধ্যে সমস্যা সমাধানমুখী চিন্তার বিকাশ ঘটাতে প্রাথমিক বিদ্যালয়ের কারিকুলামে কোডিং চালু করার বিষয়ে কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় আইটি, এআর, ভিআর, বিগডাটা অ্যানালেটিকস্, রোবটিকস্, ব্লকচেইন এবং নতুন আবিষ্কার ও উদ্ভাবনকে উৎসাহিত করতে দেশে ৩’শ স্কুল অব ফিউচার ও শেখ হাসিনা ইন্সটিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি প্রতিষ্ঠা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী জাতি ও স্মার্ট বাংলাদেশ গড়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছেন। তিনি বিশ্ব দরবারে প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্বদানকারী দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক প্রয়াস নিয়ে কাজ করার আহ্বান জানান।
এবারের প্রতিযোগিতা সমূহের মধ্যে ছিল, যুব প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে গ্লোবাল আইটি প্রতিযোগিতা ২০২১, ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াড ২০২১, ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপি) ওয়ার্ল্ড ফাইনালস ২০২১ এবং ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১।
পরে, যুবপ্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে গ্লোবাল আইটি প্রতিযোগিতায় ৪টি ক্যাটাগরির মধ্যে ৫ জন, ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াডে বিভিন্ন ক্যাটাগরিতে ২৯ জন, ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপি) ওয়ার্ল্ড ফাইনালসে ২টি ক্যাটাগরিতে ৬ জন, ইন্টারন্যাশনাল ব্ল্যাকচেইন অলিম্পিয়াডে ৩ জনের প্রত্যেককে ল্যাপটপ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।   

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat