×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০২-১৫
  • ১২৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শরীয়তপুর জেলার গোসাইরহাট দাসের জঙ্গল বাজারে আজ অগ্নিকান্ডের ঘটনায় পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ভোর ৫টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোসাইরহাট দাসের জঙ্গল বাজারের একটি দোকানে প্রথমে স্থানীয় ব্যবসায়ীরা আগুন দেখতে পান। এ সময় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সংবাদ পেয়ে শরীয়তপুর সদর ও গোসাইরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে সোয়ান কবিরাজ, আল-আমিন গাজী, বিটু সরদারের কাঁচামালের আড়ৎ, মুদি দোকান, গুরের আড়ৎ পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া পাশে অবস্থিত ফার্মেসী ও কাঁচামালের আড়ৎ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বয়বসায়ী সোয়ান, আলআমিন, বিটু জানান, এ ধরনের ভয়াবহ আগুন এর আগে আমরা কেউ দেখিনি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে পুরো বাজার এলাকা ক্ষতিগ্রস্ত হতো।
শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো: সেলিম মিয়া বলেন, আগুনের খবর পাওয়া মাত্রই শরীয়তপুর ও গোসাইরহাটের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলমগীর হোসেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat