×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০২-১৫
  • ৬৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেস রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে সোমবার কথা বলেছেন। 
এ সময়ে তিনি তাদের কাছে উভয় দেশের কারনে সৃষ্ট তীব্র উত্তেজনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন। 
তার মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের  জানান, টেলিফোনে আলাপকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমত্রো কুলেবার কাছে এন্তোনিও গভীর উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে তিনি কূটনৈতিক সমাধানকে একমাত্র উপায় হিসেবে উল্লেখ করেন। 
মুখপাত্র আরো বলেন, মহাসচিব চলমান কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে এর কোন বিকল্প নেই বলেও জানান।
দুজারিক বলেন, গুতেরেস এখনও বিশ্বাস করেন রাশিয়া ইউক্রেনে হামলা চালাবে না।
গত ২১ জানুয়ারির সংবাদ সম্মেলনেও তিনি একই ধরনের অভিমত ব্যক্ত করেছিলেন। 
এদিকে ইউক্রেনে বর্তমানে জাতিসংঘের  এক হাজার ৬৬০ জন স্টাফ কর্মরত রয়েছে। এদের মধ্যে এক হাজার ৪৪০ জন ইউক্রেনের এবং ২২০ জন বিদেশী।
তাদেরকে সরিয়ে নেয়ার কোন পরিকল্পনা নেই বলেও দুজারিক জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat