×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০২-২১
  • ৬৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ছয় বছর পর আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলো ভারত। ইংল্যান্ডকে হটিয়ে শীর্ষস্থান দখলে নেয় ভারত।
গতরাতে শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় ভারত। এই সিরিজ জয়ের মাধ্যমে  র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করে  টিম ইন্ডিয়া। 
সর্বশেষ ২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল ভারত। 
ভারত শীর্ষে ওঠায়  দ্বিতীয়স্থানে নেমে গেছে  ইংল্যান্ড। তবে ভারত ও ইংল্যান্ডের রেটিং সমান ২৬৯। ভগ্নাংশের হিসেবে এগিয়ে শীর্ষে ভারত। সমান ৩৯ ম্যাচে ভারতের পয়েন্ট ১০৪৮৪ ও ইংল্যান্ডের ১০৪৭৪।  
ঘরের মাঠে সদ্যই শ্রীলংকার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতে ষষ্ঠ স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া।  
২৬৬ রেটিং নিয়ে তৃতীয়স্থানে পাকিস্তান। ৪৬ ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ১২২২৫। 
চতুর্থ থেকে নবমস্থান পর্যন্ত আছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও শ্রীলংকা। ২৩১ রেটিং নিয়ে দশমস্থানে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat