×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-২৪
  • ৮৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা (দক্ষিণ) জেলার দাউদকান্দিতে আজ নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অভিবাসন প্রক্রিয়ায় ইউনিয়ন পরিষদকে সম্পৃক্তকরণ, বিদেশগনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্য এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ওই উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক এ সেমিনারের আয়োজন করা হয়।
কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ সেমিনারে বলেন, জেনে বুঝে, প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ-সম্মান দুটোই পাওয়া যাবে। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বা অন্যের প্রলোভনে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়াও নারী অভিবাসনের ঝুঁকি, সম্ভাবনা এবং সুবিধাসমূহ উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য দক্ষ হয়ে বিদেশে যাওয়ার নির্দেশনা দিয়েছেন।
বৈদেশিক কর্মসংস্থানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মসজিদের ইমাম, ইউনিয়ন পরিষদের সদস্যগণ, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় নেতৃবৃন্দসহ ৩৫ ব্যক্তি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat