×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০২-২৪
  • ৬৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ১ মার্চ থেকে ডিএনসিসির সেবা পেতে করোনা টিকার সনদ লাগবে। তিনি বলেন, ‘সরকার সবার জন্য টিকার ব্যবস্থা করেছে। কেউ টিকা নেবে, কেউ নেবে না, তা হবে না। সবাইকে টিকার আওতায় আসতে হবে। টিকা সম্পূর্ণ বিনামূল্যে। তাই ডিএনসিসি এলাকার যেসব বাসিন্দারা অন্তত একডোজ টিকাও নেবে না; ১ মার্চ থেকে তাদের সেবা প্রদান বন্ধ করে দেবে ডিএনসিসি।’ 
আজ রাজধানীর গুলশান-২ ডিএনসিসি মার্কেটের সামনে কোভিড-১৯ গণটিকাদান কর্মসূচি ও শোভাযাত্রা উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। শোভাযাত্রায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ টিকাবিষয়ক কমিটির সভাপতি মীরজাদী সেব্রিনা ফ্লোরা, ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, টিকা হবে সবার।’ এ সময় মেয়র নগরবাসীকে টিকা গ্রহণ করে নিজেকে, পরিবারকে ও শহরকে সুরক্ষিত রাখার আহ্বান জানান। 
মেয়র বলেন, ‘দেশ ও দশের সুরক্ষা নিশ্চিত করতে এবং কোভিড-১৯ মুক্ত ঢাকা গড়তে সকলের জন্য টিকার ব্যবস্থা করা হয়েছে। যাদের জন্ম সনদ অথবা জাতীয় পরিচয়পত্র নেই তারাও ডিএনসিসির আওতাধীন ৫৪টি ওয়ার্ডে স্থাপিত টিকা কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবেন। ১৮ বছরের নিচে যারা রয়েছে তাদের জন্য প্রতিটি ওয়ার্ডে একটি করে আলাদা বুথের ব্যবস্থা থাকবে।’
রেজিস্ট্রেশন ছাড়া যারা ডিএনসিসির বুথ থেকে টিকা গ্রহণ করবেন তাদেরকেও তাৎক্ষণিকভাবে টিকা সনদ প্রদান করা হবে বলেও তিনি জানান।
তিনি বলেন, টিকা গ্রহণ করতে কোনো টাকা লাগে না; কোভিড-১৯ প্রতিরোধক টিকা ১২ বছর ঊর্ধ্ব সকল নাগরিকদের জন্য বিনামূল্যে প্রদান করা হচ্ছে। সবার উচিত এই সুযোগে টিকা নিয়ে নেয়া। এটা সবার জন্যই মঙ্গলজনক। 
ডিএনসিসির নিয়ন্ত্রণাধীন ৫টি নগর মাতৃসদনে এখন পর্যন্ত ১২ লক্ষ ৬০ হাজারজনকে টিকা প্রদান করা হয়েছে। এছাড়া গণটিকার আওতায় ২ লাখ ২৯ হাজার ৬২৩ জনকে টিকা প্রদান করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat