×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০২-২৬
  • ১১৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের পুনর্ভবা নদী ভরাট হয়ে যাওয়ায় ১১৪ কোটি ৯৫ লাখ ৬৯ হাজার ৫৬০ টাকা ব্যয়ে খনন কাজ শুরু হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি আজ দুপুরে দিনাজপুর শহর ঘেষে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী পুনর্ভবা নদী খনন কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশের ভরাট হয়ে যাওয়া নদীগুলো সচল করতে যুগোপযোগী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেগুলোর খনন কাজ শুরু করেছে সরকার। সেই ধারাবাহিকতায় আজ ঐতিহব্যাহী পুনর্ভবা নদী খননের কাজ উদ্বোধন করা হলো।এই নদীটির খনন কাজ শেষ হলে নদীর পানি কৃষকরা স্বল্প ব্যয়ে সেচ কাজে ব্যবহার করতে পারবে। এতে কৃষকরা যেমন উপকৃত হবে তেমনি ক্ষেতের ফসল আয়রন মুক্ত পানি দ্বারা উৎপন্ন করায় ফলন বেশী হবে। পর্যায়ক্রমে জেলার সবগুলো নদী খনন করে সেচ কাজে ব্যবহার এবং মাছ চাষের উপযোগী করে তোলা হবে বলেও ঘোষণা দেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, বাংলাদেশের অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
নদীটি খনন হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন দিনাজপুর সদর, কাহারোল, বিরল ও বীরগঞ্জ উপজেলার কৃষকরা। নদীটি খননের ফলে নদীতে পানি সব সময় থাকবে। নদীর পানি সেচ কাজে ব্যবহার করা যাবে এবং মাছ চাষও উপকৃত হবে। নদীর উন্মুক্ত পানিতে বেড়ে ওঠা মাছ শিকার করে মৎস্যজীবীরা লাভবান হবে এবং সাধারণ মানুষও নদীর মাছ শিকার করতে পারবে। ফলে এই নদী খননে দেশের উন্নয়নে অগ্রগতি সংযুক্ত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat