×
ব্রেকিং নিউজ :
ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-২৭
  • ৭১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরসহ (আরজেএসসি) অন্যান্য নিয়ন্ত্রক সংস্থায় কোম্পানির আর্থিক প্রতিবেদন জমাদানের ক্ষেত্রে এমন পদ্ধতি নিয়ে আসার প্রয়োজন, যাতে কোন প্রতিষ্ঠান ভুয়া প্রতিবেদন দাখিল করতে না পারে। দেশ অর্থনৈতিকভাবে যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আর্থিক প্রতিবেদনের সত্যতা অত্যন্ত জরুরি।
রোববার রাজধানীর কারওয়ানবাজার সিএ ভবনে দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
যেকোন ব্যবসা প্রতিষ্ঠানের ভাল ব্যবস্থাপনার স্বার্থে সঠিক হিসাব পরিচালনা করার প্রয়োজন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, কোন কোম্পানি সঠিকভাবে হিসাব পরিচালনা না করলে, বেশি দূর এগুতে পারে না। তিনি বলেন,দেশে বর্তমানে আড়াই লাখের বেশি নিবন্ধিত কোম্পানি রয়েছে। কিন্তু এর মধ্যে কয়টি প্রতিষ্ঠান সঠিক প্রতিবেদন দাখিল করছে সেটি দেখতে হবে। কোন প্রতিষ্ঠান ভুয়া প্রতিবেদন জমা করলে, সেটার দায়ভার কিন্তু যারা ভাল কাজ করছে, কিংবা হিসাববিদদের উপর চলে আসে। তাই সবাই মিলে এমন পদ্ধতি বের করতে হবে,যতে কোন অপশক্তি ভুয়া প্রতিবেদন দাখিল করার সুযোগ না পায়। 
অনুষ্ঠানে আইসিএবি’র  সভাপতি মো. শাহাদাৎ হোসেন বলেন, আইসিএবির সক্ষমতা জোরদার করা জরুরি কারণ এতে করে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে এবং দেশে অধিকতর আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরির ক্ষেত্রে অবদান রাখতে পারবে। তিনি নিয়ন্ত্রক সংস্থায় জমা দেয়া আর্থিক বিবরণীর সত্যতা যাচাইয়ে আইসিএবির নানা উদ্যোগের কথা তুলে ধরেন ।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ৬ জানুয়ারি আইসিএবি প্রতিষ্ঠা করেন । তাই এই দিনটিকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব করেন শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইসিএবির ভাইস প্রেসিডেন্ট ফৌজিয়া হক, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শুভাশীষ বোস এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat