×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-০৮
  • ৮৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

“টেকসই আগামীর জন্য জেনডার সমতাই আজ অগ্রগণ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শাশ্বতী শীল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক(অঃদঃ) মৌসুমী রানী মজুমদার প্রমূখ।
অপরদিকে জেলা পুলিশের আয়োজনে শহরের মুচিরপোল এলাকা থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ প্রবীর কুমার রায়।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার, পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমত আরা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শওকত কবির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat