×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-০৯
  • ৭৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা (দক্ষিণ) জেলার মনোহরগঞ্জ উপজেলায় জেলা তথ্য অফিসের উদ্যোগে মির্জাপুর নরহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বেলা ১১টায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় মাদক, বাল্যবিয়ে, করোনাভাইরাস, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এ বিষয়ে মহিলা সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌছেছে, বিদ্যুৎ উৎপাদনের স্বক্ষমতা বেড়েছে, লোডশেডিং হ্রাস পেয়েছে। তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য কার্যক্রমের ফলে দ্রারিদ্রতার হার ব্যাপক ভাবে হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে বলেন, মানুষ এখন আর অসহায় নেই। দরিদ্র মানুষ যাদের বাড়ি নাই বা বাড়ি করার সামর্থ্য নাই তাদের সরকারী উদ্যোগে বাড়ি করে দেয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার কাজী মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, সাবেক সভাপতি স্কুল পরিচালনা কমিটি মাষ্টার দ্বীন মোহাম্মদ, মির্জাপুর নরহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat