×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৩-০৯
  • ৫১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। আগামী অক্টোবরে এফএও বিনিয়োগ সম্মেলনের আয়োজন করবে। অন্যান্য আন্তর্জাতিক উন্নয়ন ও দাতা সংস্থাকে বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নে ও কৃষিখাদ্য ব্যবস্থার রপান্তর করতে বিনিয়োগে উদ্বুদ্ধ করা হবে ওই সম্মেলনে।
এছাড়া, এফএও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিনিয়োগ সম্মেলনে আমন্ত্রণ জানাবে এবং প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বলেও তারা আশা প্রকাশ করেছেন।
আজ বুধবার সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাকের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে এফএও মহাপরিচালক কিউ দোংয়ু এ সব কথা জানান। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এফএও’র মহাপরিচালক ।
কৃষিখাতের উন্নয়নে আন্তর্জাতিক বিনিয়োগের বিষয়টি উল্লেখ করে কৃষিমন্ত্রী এ সময় বলেন, বারিড পাইপ (ভূগর্ভস্থ লাইন) দিয়ে সেচব্যবস্থার উন্নয়ন করতে হবে। উপকূলীয় লবণাক্ত অঞ্চলে নতুন উদ্ভাবিত ফসলের জাতের সম্প্রসারণ এবং পাহাড়ি এলাকায় উচ্চমূল্যের ফসলের চাষ বাড়াতে কৃষিপণ্যের প্রক্রিয়াজাত করে ভ্যালু অ্যাড ও রপ্তানি করার কথা উল্লেখ করেন মন্ত্রী। 
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, এফএও’র সহকারী মহাপরিচালক জং-জিন কিম, বাংলাদেশ প্রতিনিধি রবার্ট সিম্পসনসহ এফএওর ১০ সদস্যের প্রতিনিধিবৃন্দ  উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ঢাকায় এফএও’র চলমান সম্মেলনে  এফএওর মহাপরিচালক যোগ দিয়েছেন। এফএও কৃষি উন্নয়নে কারিগরি সহায়তা দেয়া ছাড়াও ডোনারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে। তিনি আরও বলেন, দেশে ৫৭ লাখ টন ভূট্টা উৎপাদন হয়েছে। ভুট্টা উৎপাদনে এফএও বড় ভূমিকা রেখেছে।
‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর প্রভাব’ সম্পর্কে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব দেশে দ্রব্যমূল্যের উপর কিছুটা পড়েছে। তবে এখন খাদ্যশস্যের সর্বোচ্চ মজুত আছে। কোন খাদ্য সংকট, হাহাকার- এ রকম কিছু হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat