×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৩-১১
  • ৮৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদী-নাতী মারা গেছে।নিহতরা হলেন- উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের জালাল আহমেদের স্ত্রী মোসাম্মৎ হায়াতের নেছা (৭৫) ও একই গ্রামের হাসান আহমেদের ছেলে জিহাদ হোসেন (৮)।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ৩নং পরকোট ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পূর্ব পরকোট গ্রামে একটি ধান খেতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হায়াতের নেছা তার বাড়ির ভিতরের এক নাতীকে নিয়ে বাড়ির পাশের একটি বাড়িতে ওষুধ নিয়ে যাচ্ছিলেন। এ সময় ধান খেতে জিহাদুল ইসলাম বিদ্যুৎপৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে যান। তাকে পড়ে থাকতে দেখে দাদী হায়াতের নেছা বাচ্চাটিকে স্পর্শ করলে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনিও ঘটনাস্থলে মারা যান।
পরকোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহার আলম মুন্সি বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, বিষয়টি চাটখিল থানার পুলিশকে অবহিত করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী ধান খেত থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে এনে রাখে।
চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াহেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat