×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৩-১২
  • ৭৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিহত মঞ্জুরুল হক রাজিব ও তার মেয়ে তানসিম খাতুন রাকা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করার পর পাষন্ড বাবার আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে শনিবার সকালে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামে এই লোম হর্ষক ঘটনার খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন, বিনায়েকপুর গ্রামের মোঃ আব্দুর রশিদ মাস্টারের ছেলে মঞ্জুরুল হক রাজিব (৩৭) ও তার মেয়ে ২য় শ্রেণীর শিক্ষার্থী তানসিম খাতুন রাকা (৮)। সে উপজেলার ধরাইল বাজারে অবস্থিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ইসমোতারাও শিক্ষকতা পেশায় কর্মরত।

হুমায়ন কবির আরো বলেন, সম্প্রতি রাজিব একটি জমি ক্রয় করে কিন্তু সেই জমি বুঝে না পাওয়ায় সে মানুষিকভাবে অসুস্থ হয়ে পরে । এ অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে নিজের বসত ঘরের একটি কক্ষে নিজের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করার পর রাজিব একই কক্ষের ভিতর গলায় দড়ি দিয়ে তিনিও আত্মহত্যা করেন। এর আগেও তার মেয়েকে হত্যার চেষ্টা করছিলেন রাজীব। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে । ময়নাতদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat