×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৩-১২
  • ৮৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি সংসদ মানে না। আদালত মানে না। ওনারা জনগণ মানে না। ওনারা যদি কোনো দিন ক্ষমতায় যায়, তাহলে বাংলাদেশ বিরানভূমি হয়ে যাবে। তারা বাংলাদেশে বিশ্বাস করে না। বাংলাদেশের জনগণকে তারা ভালোবাসে না। তারা জানে, বাংলাদেশের মানুষ কোনো দিন ভোট দিয়ে তাদের ক্ষমতায় আনবে না। সেই জন্য তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করছে। তারা বিদেশে চিঠি লিখে যে এই সরকার তাদের মুরব্বিদের স্বার্থ রক্ষা করবে না।’
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন ।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপি আন্দোলনের ডাক দিয়েছে, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে হবে। বাংলাদেশের নিম্ন ও উচ্চ আদালত দুর্নীতির দায়ে খালেদা জিয়াকে সাজা দিয়েছেন। নিম্ন আদালত পাঁচ বছর সাজা দিয়েছেন। এটাকে বাড়িয়ে উচ্চ আদালত ১০ বছর সাজা দিয়েছেন। ওই এতিমের টাকা নিয়ে আরেক মামলায় সাজা দিয়েছেন সাত বছর। ওই মামলা তাদের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে হয়েছিল।
বিএনপির তত্ত্ববাধায়ক সরকার চাওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নিয়ে আইন করার পর তারা বললেন- এই আইনে হবে না। তাদের তত্ত্বাবধায়ক সরকার লাগবে। তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাস আর বিএনপির বেআইনী কার্যক্রমের ইতিহাস এক।
আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। বিশেষ বক্তা ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন বাবুল ও সেলিম ভূইয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat