×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৩-১৪
  • ৯১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলার সদর উপজেলায় আজ আগুনে পুড়ে গেছে ২৭ পরিবারের ৭৫টি ঘর। আজ সোমবার বেলা তিনটার দিকে জেলা সদরের সোনারায় ইউনিয়নের বক্সিপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সৈয়দপুর ও উত্তরা ইপিজেডের দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
উত্তরা ইপিজেড-এ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সহিদুল ইসলাম জানান, সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বক্সিপাড়া গ্রামের আবেদ আলীর রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে উত্তরা ইপিজেড ও সৈয়দপুর দমকল বাহিনীর দুটি ইউনিট প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতি পরিমান নিরুপনের কাজ চলছে।
সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম শাহ জানান, গ্রামের ২৭টি পরিবারের ৭৫টি ঘর পুড়ে গেছে। ইউনিয়ন পরিষদের পক্ষে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে একহাজার টাকা ও শুকনো খাবার প্রদান করা হয়েছে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ জানান, ঘটনাস্থল পরিদর্শণ শেষে উপজেলা পরিষদের পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ একহাজার টাকা, দু’টি করে কম্বল এবং শুকনো খাবার প্রদান করা হয়েছে।
এছাড়াও, স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে নগদ দুইহাজার টাকা ও দু’টি করে কম্বল প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat